ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শ্রীলংকা সফরে টেস্ট দলে মুস্তাফিজ-রুবেল

  • আপডেট সময় : ০৮:৩১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে দীর্ঘদিন টেস্ট খেলতে না পারা কাটার মাস্টার মুস্তাফিজকে লংকানদের বিপক্ষে সিরিজে পুনরায় ডেকেছে বাংলাদেশের নির্বাচকরা।

দলে ফিরেছেন ভারত সফরে না থাকা পেসার রুবেল হোসেনও। তবে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম। ভারত সফরের আগ মুহূর্তে উরুর ইনজুরির কারণে বাদ পড়া ওপেনার ইমরুল কায়েস সুস্থ না হওয়ায় দলে জায়গা পাননি।

গত জুলাইয়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের পর বাংলাদেশের হয়ে সাদা পোশাকে আর মাঠে নামা হয়নি ফিজের। তবে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া টেস্ট ও ওয়ানডের আগে একটি করে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। ২ মার্চ থেকে দু’দিনের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলার পর ৭ মার্চ থেকে গল-এ সিরিজের প্রথম টেস্ট খেলবে মুশফিক বাহিনী। এরপর ১৫ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ২৫ মার্চ ওয়ানডে ও ৪ এপ্রিল থেকে শুরু হবে টি-২০ সিরিজ।

প্রায় ৪০ দিনের শ্রীলংকা সফরে বাংলাদেশ নিজেদের ইতিহাসে শততম টেস্ট খেলবে। কলম্বোর পি.সারা ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্ট খেলবে বাংলাদেশ।

২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু জতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। গেল ১৭ বছরে এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছে তারা। এরমধ্যে ৮টি’তে জয়, ৭৫টি ম্যাচে হার ও ১৫ ম্যাচে ড্র করে বাংলাদেশ।
শ্রীলংকা সফরে বাংলাদেশের টেস্ট দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায় ও রুবেল হোসেন। বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলংকা সফরে টেস্ট দলে মুস্তাফিজ-রুবেল

আপডেট সময় : ০৮:৩১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭