ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ফলো অনের শঙ্কায় টাইগাররা

  • আপডেট সময় : ১০:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 321
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নাামাতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে করতে হবে কমপক্ষে ৪৮৮ রান। তৃতীয় দিনের ৮৩.৩ ওভার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৬১। অধিনায় মুশফিকুর রহিম ৫০ ও মেহেদি হাসান মিরাজ ২১ রানে ক্রিজে অপরাজিত আছেন।

ফলো অন এড়াতে বাংলাদেশের আরো দরকার  ২৩১ রান। হাতে রয়েছে ৪ উইকেট। এই রান বাংলাদেশ সংগ্রহ করতে পারবে কিনা সন্দেহ টাইগার ভক্তদের। কেননা টাইগার ক্রিকেটারদের একেরে পর এক বাজে শট ও ভুলের কারণে উইকেট বিলিয়ে দিয়ে আসতে হয়েছে।

তৃতীয় দিনের শুরুতে সকালের সেশনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে মধ্যাহ্নবিরতির পর সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম আলো ছড়িয়েছেন ভালোভাবেই। সাকিবের পাল্টা আক্রমণ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কপালে ভাঁজ ফেলে দিয়েছিল। পঞ্চম উইকেটে ১০৭ রান যোগ করেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু জুটির শেষটা হয় খুব বাজে ভাবে।

৮২ রানের চকচকে ইনিংস খেলেছেন সাকিব। উইকেটে পুরোপুরি থিতু হয়ে গিয়েছিলেন। কোথায় নিজের ইনিংসটাকে আরও বড় করবেন, তা নয়, অশ্বিনের বলে বাজে একটা শট খেলে উইকেট দিয়ে এলেন! বাজে শটে আউট হওয়া সাকিরে একটা পুরানো অভ্যা্স।১০৩ বলে, ১৪ চারে সাজানো ইনিংসটি শেষ হলো মিড অনে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে।

সাকিবের পর ফিরে দ্রুতই গেছেন সাব্বির রহমান। মুশফিকুর রহিমের সঙ্গে জুটিতে ১৯ রান যোগ করেন সাব্বির। কিন্তু তারপর তিনিও ১৬ রানে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু  হয়ে যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফলো অনের শঙ্কায় টাইগাররা

আপডেট সময় : ১০:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭