ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

তুমি

  • আপডেট সময় : ০৭:৪০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 430
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কে তুমি?

আমি কি তোমাকে চিনি? হ্যা-

তুমি হলে গোলাপের কাঁটা

ব্যথা ছড়িয়ে দাও আমার শরীরে,

তুমি হলে আকাশের আধফালি চাঁদ-

বিষন্নতা ছড়িয়ে দাও আমার মনে,

তুমি হলে বৈশাখের ঝড়ো হাওয়া-

উড়িয়ে নিয়ে যাও আমার জমানো স্মৃতিগুলো,

তুমি হলে চৈত্রের খাঁ খাঁ রোদ-

ভেঙ্গে চৌচির করে দাও আমার হৃদয় উঠোন,

তুমি হলে বসন্তের কোকিল-

ফুল ঝরে গেলে হারিয়ে যাও,

তুমি হলে বর্ষার বর্ষন-

শিক্ত করো আমার দুচোখ,

তুমি হলে ভাদ্রের উত্তাপ-

পুড়িয়ে ছাড়খার করো আমায়,

তুমি হলে অমানিশার অন্ধকার-

আলো থেকে বঞ্চিত করো আমায়,

তুমি হলে নিশি রাতের চাতকের আর্তনাদ-

আমার বুকের ভিতর কষ্টের ডানা ঝাঁপটায়,

তুমি হলে অন্ধকারের গান-

যে সুর আমাকে জাগিয়ে রাখে প্রতিনিয়ত,

তুমি হলে

দীর্ঘরাত্রির দুঃস্বপ্ন-

যা আমাকে তাড়িত করে,

তারপরও...

তোমাকে আমি চিনি,

ভীষনভাবে চিনি-

আমার অস্তিত্বে অনুভব করি তোমায়-

তোমাকে না পেলে-

অস্থির ভাবে পায়চারী করি

তোমার স্পর্শে বিমোহিত হয় আমার মন, শরীর...

সব কষ্টের মাঝেও

আমি তোমাকে চিনি-

ভীষনভাবে চিনি...।।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুমি

আপডেট সময় : ০৭:৪০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
কে তুমি?

আমি কি তোমাকে চিনি? হ্যা-

তুমি হলে গোলাপের কাঁটা

ব্যথা ছড়িয়ে দাও আমার শরীরে,

তুমি হলে আকাশের আধফালি চাঁদ-

বিষন্নতা ছড়িয়ে দাও আমার মনে,

তুমি হলে বৈশাখের ঝড়ো হাওয়া-

উড়িয়ে নিয়ে যাও আমার জমানো স্মৃতিগুলো,

তুমি হলে চৈত্রের খাঁ খাঁ রোদ-

ভেঙ্গে চৌচির করে দাও আমার হৃদয় উঠোন,

তুমি হলে বসন্তের কোকিল-

ফুল ঝরে গেলে হারিয়ে যাও,

তুমি হলে বর্ষার বর্ষন-

শিক্ত করো আমার দুচোখ,

তুমি হলে ভাদ্রের উত্তাপ-

পুড়িয়ে ছাড়খার করো আমায়,

তুমি হলে অমানিশার অন্ধকার-

আলো থেকে বঞ্চিত করো আমায়,

তুমি হলে নিশি রাতের চাতকের আর্তনাদ-

আমার বুকের ভিতর কষ্টের ডানা ঝাঁপটায়,

তুমি হলে অন্ধকারের গান-

যে সুর আমাকে জাগিয়ে রাখে প্রতিনিয়ত,

তুমি হলে

দীর্ঘরাত্রির দুঃস্বপ্ন-

যা আমাকে তাড়িত করে,

তারপরও...

তোমাকে আমি চিনি,

ভীষনভাবে চিনি-

আমার অস্তিত্বে অনুভব করি তোমায়-

তোমাকে না পেলে-

অস্থির ভাবে পায়চারী করি

তোমার স্পর্শে বিমোহিত হয় আমার মন, শরীর...

সব কষ্টের মাঝেও

আমি তোমাকে চিনি-

ভীষনভাবে চিনি...।।

বিডিসংবাদ/এএইচএস