ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন

  • আপডেট সময় : ০৯:৫৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / 386
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরও নতুন পাঁচটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে সরকার। গত কয়েক দিনে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব টিভি চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছে।

নতুন এই পাঁচটি টিভি চ্যানেল অনুমোদন পাওয়ার পর দেশে অনুমতিপ্রাপ্ত চ্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩। এর মধ্যে ২৬টি চ্যানেল বর্তমানে চালু রয়েছে। তবে আরও দু-তিনটি চ্যানেল অনুমোদন পেতে পারে বলে জানা গেছে।

নতুন চ্যানেলগুলোর অনুমোদনের এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সরকার এগুলোর অনুমোদন দেওয়া যৌক্তিক মনে করেছে।

বরাবরের মতো এবারও নতুন ৫টি টিভি চ্যানেলের অনুমোদন পেয়েছেন সরকারঘনিষ্ঠ ব্যক্তিরা। অনুমোদনপ্রাপ্ত টেলিভিশন চ্যানেলগুলো হচ্ছে- নোয়াখালী-৩ আসনের সাংসদ মো. মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হকের আমার টিভি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের খেলা টিভি। এ ছাড়া দু’জন সাংবাদিকের দু’টি চ্যানেলের অনুমোদন দেওয়া হলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি।

নতুন চ্যানেলের অনুমোদন দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল বাবু জাগো নিউজকে বলেন, বর্তমানে যে চ্যানেলগুলো চালু রয়েছে সেগুলোই ভালভাবে চলতে পারছে না। বিনোয়োগ তুলতে পারছেন না অনেকেই। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইনের প্রয়োগ জরুরি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন ৫ টিভি চ্যানেলের অনুমোদন

আপডেট সময় : ০৯:৫৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭