ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার

বাংলাদেশ টেস্টের আগে টুইট বিতর্কে অশ্বিন

  • আপডেট সময় : ১১:০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে খুব সক্রিয় রবিচন্দ্রন অশ্বিন। নিজের দৈনন্দিন জীবনের অনেক কিছুই ভক্তদের সামনে তিনি তুলে ধরেন এই মাইক্রো ব্লগিং সাইট দিয়ে। কিন্তু এবার তার একটি টুইট উসকে দিয়েছে রাজনৈতিক বিতর্ক।

গত রোববার এক টুইটে অশ্বিন লেখেন, ‘তামিলনাড়ুর সব তরুণদের বলছি, ২৩৪টি চাকরির সুযোগ খুব দ্রুত তৈরি হচ্ছে।’ আর এরপরই শুরু হয় বিতর্ক। অনেকে লেখেন টুইট করে অশ্বিন নাকি তার রাজ্যের নির্বাচিত প্রতিনিধিদের ছোট করেছে।

তামিলনাড়ু রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা ২৩৫। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে শশীকলার নাম। শশীকলা কবে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সেই দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে অশ্বিনের টুইট দেখে অনেকেই মন্তব্য করেছেন তিনি নাকি শশীকলা বাদে বাকি ২৩৪জন সাংসদের পদ নিয়ে কথা কটাক্ষ করেছেন।

এদিকে সমালোচনার পরেই অশ্বিন অবশ্য এমন অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, তার সেই টুইটের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ টেস্টের আগে টুইট বিতর্কে অশ্বিন

আপডেট সময় : ১১:০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭