ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

শ্রীলংকাকে ধোলাই করে শীর্ষে প্রোটিয়ারা

  • আপডেট সময় : ০৯:৩২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 290
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেষ ম্যাচে ৮৮ রানের বড় জয়ে শ্রীলংকাকে ধবলধোলাই করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

এ জয়ে তারা অস্ট্রেলিয়াকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে।

শুক্রবার সেঞ্চুরিয়নে টস হেরে ৬ উইকেটে ৩৮৪ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। হামিশ আমলা ও কুইনটন ডি ককের ১৮৭ রানের ওপেনিং জুটির দেখানো পথে এ সংগ্রহ গড়ে স্বাগতিকরা।

এদিন ওপেনার হাশিম আমলা ১৩৪ বলে ১৫৪ এবং কুইনটন ডি কক মাত্র ৮৭ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া ফাফ ডু প্লেসিস ৪১ রান করেন।

শ্রীলংকার পক্ষে সুরঙ্গা লকমাল ৩টি এবং লাহিরু মাদুশঙ্কা দুটি উইকেট পান।

৩৮৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শ্রীলংকা ৮ উইকেটে ২৯৬ রানে থেমে যায়। দলের পক্ষে ১১৪ রান করে অপরাজিত থেকে যা একটু লড়াই করেন অ্যাসলে গুনরত্নে।

তিনি ছাড়া সচিত পাথিরানা ৫৬ এবং ওপেনার ডিকলা ৩৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্রিস মরিস ৪টি এবং ওয়েল পারনেল দুটি উইকেট তুলে নেন।

ম্যাচসেরা হয়েছেন হাশিম আমলা। আর সিরিজ সেরা হয়েছেন প্লেসিস।

এ নিয়ে দক্ষিণ আফ্রিকা টানা ১১ ম্যাচে জয় পেল এবং অস্ট্রেলিয়ার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ওয়ানডের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীলংকাকে ধোলাই করে শীর্ষে প্রোটিয়ারা

আপডেট সময় : ০৯:৩২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭