ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু

  • আপডেট সময় : ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 223
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দিন ব্যাপক ভোগান্তির পর রাজধানীসহ সারা দেশে যান চলাচল শুরু হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মহাখালী ও গাজীপুর থেকে অভ্যন্তরীণ গণপরিবহন বেলা ৩টার দিকে চলাচল শুরু হয়।

প্রথমদিকে যান চলাচলের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। ব্যক্তিগত গাড়ির সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সা, রিকশার চলাচল স্বাভাবিক হয়ে উঠছে।

এদিকে নগরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

ব্যাপক ভোগান্তির পর পরিবহন মালিক ও শ্রমিকদের দাবির বিষয়টি আইনিভাবে মোকাবেলার আশ্বাস দেওয়ার পর মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠককে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার দুপুর আড়াইটায় মতিঝিলে বিআরটিএ ভবনের ৬ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এনায়েতুল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু

আপডেট সময় : ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭