ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান

  • আপডেট সময় : ০৮:২০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭
  • / 301
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ সালের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঝুঁকির মুখে রয়েছে পাকিস্তান। শুক্রবার সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করে এই আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।

কেন এমন কথা বলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল? আইসিসির হিসাব অনুযায়ী, বর্তমানে ৮৯ পয়েন্ট নিয়ে বিশ্বের ক্রিকেট দলগুলোর র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছে পাকিস্তান। সেজন্য-ই তারা ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ঝুঁকির মুখে রয়েছে।

শুক্রবার দুবাইয়ে আইসিসি-র দফতর থেকে ক্রিকেট র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করে আইসিসি।

আইসিসির র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও দু-ধাপ পেছনে রয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের থেকে দু-ধাপ আগে।

আইসিসির দাবি, এভাবে চললে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান। এক্ষেত্রে পাকিস্তানকে তাদের পয়েন্ট ও র‍্যাঙ্কিং বাড়াতে হবে। তা না হলে বিশ্বকাপে পাকিস্তানকে খেলতে দেখা ‌না গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

২০১৯ সালের ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট, চলবে ১৫ জুলাই পর্যন্ত। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি র‍্যাঙ্কিংয়ে থাকা প্রথম ৮টি দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।

পাকিস্তানের সামনে এখনও সুযোগ রয়েছে তাদের র‍্যাঙ্কিং উন্নত করার। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ২টি টেস্ট ও ৩টি একদিনের ম্যাচ ও ১টি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে। ওই সুযোগ কাজে লাগাতে না পারলে পাকিস্তানের ভরাডুবি নিশ্চিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান

আপডেট সময় : ০৮:২০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭