ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস

সামাজিক ব্যবসার উপর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন ড. ইউনূস

  • আপডেট সময় : ০১:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস সোমবার রাজধানীর ইউনূস সেন্টারে “সামাজিক ব্যবসার অন্বেষণ” শীর্ষক একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করলেন। সামাজিক ব্যবসার উপর লিখিত বইটির লেখক ইউনূস সেন্টারের মহাব্যবস্থাপক এম.এফ.এম. আমির খসরু।

বইটির প্রকাশক “অনন্যা প্রকাশনী”র স্বত্ত্বাধিকারী মনিরুল হক। এ বছরের শেষের দিকে বইটির ইংরেজি অনুবাদ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

জনাব খসরু দীর্ঘদিন যাবত প্রফেসর ইউনূসের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। তিনি গত কয়েক বছরে বেশ কিছু সামাজিক ব্যবসা তৈরিতে সক্রিয়ভাবে সহযোগিতাও করেছেন। তাঁর এই বইটিতে সামাজিক ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিত আলোচনা রয়েছে যা থেকে এই বিষয়ে জানতে ইচ্ছুক যে কেউ বিশেষভাবে উপকৃত হবেন। সামাজিক ব্যবসা বিষয়ে গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষকদের জন্যেও বইটি একটি ভাল সহায়ক বই হিসেবে কাজ করবে।

উল্লেখ্য যে, জনাব খসরু ইতোপূর্বে “সামাজিক ব্যবসার শক্তি” নামে আরেকটি বই লিখেছেন। সামাজিক ব্যবসার উপর লেখা উক্ত বইটি ও তার ইংরেজি অনুবাদ The Power of Social Business’টিই বাজারে পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সামাজিক ব্যবসার উপর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন ড. ইউনূস

আপডেট সময় : ০১:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭