ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

যুব বিশ্বকাপে আর্জেন্টিনা, বাদ পড়ল ব্রাজিল

  • আপডেট সময় : ০৩:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ   ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। গত রবিবার নিজেদের ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েও ২০১৯ যুব বিশ্বকাপের টিকিট কাটতে পারল না ব্রাজিল। এ নিয়ে চার আসরের তিনবার বাছাইপর্বই পেরোনো হলো না ব্রাজিলের।

শীর্ষ চারটি দল আগামী মে-জুনে পোল্যান্ডে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের ২২তম আসরে অংশ নেবে। চিলিতে অনুষ্ঠিত ছোটদের কোপা আমেরিকায় (অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইকুয়েডর। ড্র হওয়া উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে কলম্বিয়া হারলেই কেবল যুব বিশ্বকাপে খেলার আশা থাকতো ব্রাজিলের। আর আর্জেন্টিনা জিতলে তারাই চ্যাম্পিয়ন হতো।

একমাত্র পেনাল্টি গোলের জয়ে আর্জেন্টিনাকে শিরোপা জিততে না দেয়াটাই ব্রাজিলের সান্ত্বনা হতে পারে।
আর্জেন্টিনা ও ইকুয়েডরের সঙ্গে যুব বিশ্বকাপের টিকিট কাটে উরুগুয়ে ও কলম্বিয়া। যুব বিশ্বকাপে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর বিগত চার আসরের মধ্যে তিনবারই বাছাইপর্বে বাদ পড়া ব্রাজিল শিরোপা জিতেছে ৫ বার।

বিডিসংবাদ/এএইএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুব বিশ্বকাপে আর্জেন্টিনা, বাদ পড়ল ব্রাজিল

আপডেট সময় : ০৩:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯