ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

অটিজম সম্মেলন উদ্বোধনে ভুটানে প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • / 230
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুটানের থিম্পুতে অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে শেখ হাসিনা ভুটানের রাজকীয় আপ্যায়ন হলে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস’ শীর্ষক তিন দিনের এই আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারগুলোকে এমন নীতি ও কর্মসূচি গ্রহণ করতে হবে যাতে কেউ অবহেলিত না থাকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং।

সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের জাতীয় অটিজম বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন প্রধানমন্ত্রীকন্যা সায়মা হোসেন ওয়াজেদ।

বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে; কারিগরি সহায়তা দিচ্ছে সূচনা ফাউন্ডেশন (সাবেক গ্লোবাল অটিজম), অ্যাবিলিটি ভুটান সোসাইটি (এবিএস) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া কার্যালয়।

এ সম্মেলনের প্রতিপাদ্য – ‘এএসডি ও অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল সমস্যায় ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য কার্যকর ও টেকসই বহুমুখী কর্মসূচি’।

সম্মেলন উদ্বোধনের পর হেজোতে বাংলাদেশের চ্যান্সেরি ভবনের ভিত্তিস্থাপন করবেন শেখ হাসিনা।

বিকালে তিনি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে অটিজম ও অন্যান্য নিউরোডেভেলপমেন্ট সমস্যার যথাযথ সমাধানে সক্ষমতা অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার ভুটান পৌঁছান শেখ হাসিনা। বৃহস্পতিবার তিনে দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অটিজম সম্মেলন উদ্বোধনে ভুটানে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭