ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

অবশেষে খোঁজ মিলেছে আবু ত্ব-হা আদনানের

  • আপডেট সময় : ০৩:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিখোঁজ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়।

আদনানের পরিবার ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার বেলা সোয়া ২টার দিকে আদনানের মামা আমিনুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, জুমার নামাজের পরপর আদনানের প্রথম স্ত্রীর বাবার বাড়ি রংপুর নগরীর মাস্টার পাড়ায় আদনানকে পৌঁছে দিয়ে গেছে কিছু লোক। এমনটাই ওই বাড়ি থেকে তাকে জানানো হয়েছে। তিনি বলেন, আমি আদনানকে বাড়িতে নিয়ে আসার জন্য ওই বাড়ি যাচ্ছি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে খোঁজ মিলেছে আবু ত্ব-হা আদনানের

আপডেট সময় : ০৩:৫৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১