ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

অবশেষে পদ্মা ও মেঘনা নদীর নামেই হচ্ছে নতুন ২ বিভাগ

  • আপডেট সময় : ০৭:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের প্রধান দুই নদী পদ্মা ও মেঘনার নামেই দু’টি বিভাগ করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে এই দু’টি নাম চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে গঠন করা হবে ‘মেঘনা’।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা রয়েছে। এই সভার আলোচ্যসূচিতে নতুন দু’টি বিভাগ অনুমোদনের প্রস্তাব ওঠার কথা রয়েছে। একই দিনে সচিব সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হবে।

বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা- ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে পদ্মা বিভাগ গঠনের প্রস্তাব রয়েছে। এ ছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর- এই ছয়টি জেলা মিলে হবে মেঘনা বিভাগ।

নতুন বিভাগ গঠন বা স্থাপনের প্রস্তাব সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে অনুমোদন হতে হয়। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১১ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এ ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছাড়াও আছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা।

সভার আলোচ্যসূচিতে দেখা গেছে, ‘পদ্মা’ ও ‘মেঘনা’ প্রশাসনিক বিভাগ ছাড়াও এবারের সভার আলোচ্যসূচিতে রয়েছে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ‘ঝাউনিয়া পুলিশ ক্যাম্প’ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নাম করার প্রস্তাব।

এ ছাড়া সভায় উঠছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ও বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ণ অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সাথে সংযুক্ত করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন এবং ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব।

নিকারের বৈঠক হওয়ার কথা ছিল গত ২ জুন। ওই বৈঠকের আলোচ্যসূচিতেও ছিল দু’বিভাগ গঠনের প্রস্তাব। পরে সেই মিটিং স্থগিত হয়।

নতুন আরো দু’টি বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। এর আগের সব বিভাগের নাম স্থানীয় শহরের নামে হয়েছে। কিন্তু এবার প্রথমবারের মতো দু’নদীর নামে দু’টি বিভাগ হতে যাচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে পদ্মা ও মেঘনা নদীর নামেই হচ্ছে নতুন ২ বিভাগ

আপডেট সময় : ০৭:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২