ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

অ্যাকর্ড একতরফা নতুন শর্ত আরোপ করছে : কমছে ব্যবসা

  • আপডেট সময় : ০১:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের জোট আ্যকর্ড সমঝোতা চুক্তি না মেনে এক তরফা নতুন নতুন শর্ত জুড়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এতে করে রফতানি আদেশ ও ব্যবসা কমেছে। চাকরি হারাচ্ছে শ্রমিকরা ।

শনিবার রাজধানীর গুলশানে হোটেল আমারিতে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত কর্মশালা শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. রুবানা হক এ অভিযোগ করেন। এ সময় অ্যাকর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘উচ্চ আদালতে আদেশের পর অ্যাকর্ডের সঙ্গে আমাদের নতুন করে সমঝোতা চুক্তি হয়। চুক্তিতে একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নতুন শর্ত জুড়ে দিচ্ছে। বিজিএমইএর অজান্তেই গঠন করা হয়েছে অ্যাকর্ডের প্রোটোকল।’
এছাড়া অগ্নিনিরাপত্তার বিষয়ে অ্যাকর্ড কারখানাগুলোর ওপর নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, চুক্তি অনুসারে কারখানাগুলোতে নতুন শর্ত আরোপের আগে বিজিএমইএর সঙ্গে কথা বলতে হয়, কিন্তু তা করা হয়নি।
উল্লেখ্য,অ্যাকর্ড ২০১৩ সাল থেকে বাংলাদেশে কাজ করছে।

রুবানা হক অভিযোগ করেন, কোনো ধরনের যোগাযোগ ছাড়াই সেফটি ইস্যুতে ৪ শ’ কারখানাকে সতর্ক করেছে অ্যাকর্ড। তাতে এসব প্রতিষ্ঠানের রফতানি আদেশ ও ব্যবসা কমেছে। চাকরি হারাচ্ছে শ্রমিকরা ।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অ্যাকর্ড একতরফা নতুন শর্ত আরোপ করছে : কমছে ব্যবসা

আপডেট সময় : ০১:৫১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯