ঢাকা ১২:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক আজ

  • আপডেট সময় : ০৪:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আজ বৃহস্পতিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠক থেকে গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা নিয়ে কঠোর দিকনির্দেশনা আসতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশনা দেয়া হবে। সেখানে পাঁচ নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব এবং কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে বিভিন্ন বাহিনীর প্রধান এবং প্রশাসনের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন।

ইসির উপসচিব মো: আতিয়ার রহমানের সই করা একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক, বর্ডার গার্ড, র‌্যাব, আনসার, ডিজিএফআই, এনএসআইয়ের মহাপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। তবে ডিজিএফআইয়ের মহাপরিচালক বর্তমানে দেশে না থাকায় তার পক্ষে প্রতিনিধি আসতে পারেন বৈঠকে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ইভিএমে ভোট হবে এবং ভোটকেন্দ্রে সিসি ক্যামেরাও থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক আজ

আপডেট সময় : ০৪:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩