ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

আট ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

  • আপডেট সময় : ০১:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আট ঘণ্টা স্থগিত থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, পদ্মা নদীর উপরিভাগ ঘন কুয়াশায় আবৃত থাকায় রোববার দিবাগত রাত ১২টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান, রাত ১২টা ১৫ মিনিটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করা হয়। আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটের পর পুরোদমে ফেরি চলাচল শুরু হয়।

উপ-মহাব্যবস্থাপক আরো জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় হাসনা হেনা, গোলাম মওলা, শাহ পরান, শাহ এনায়েতপুরী, শাহ কেরামত আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরসহ সাতটি ফেরি পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছিল এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ বরকত, গৌরী, বনলতা, ভিগার ও কপোতিসহ ছয়টি ফেরি এসময় দৌলতদিয়া ঘাটে অপেক্ষায় ছিল।

এদিকে ঘন কুয়াশায় নদীর ওপরিভাগ ঢেকে যাওয়ায় আরিচা-কাজিরহাট রুটে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সকালে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আট ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

আপডেট সময় : ০১:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫