ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ হারালেন দুইজন আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক ক্ষতি বিচার বিভাগে বেশি: আইনমন্ত্রী সৌদি রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়াল ইতিহাদ ও ফ্লাইদুবাই সোনাদিয়া সমুদ্রবন্দর না হওয়ায় বড় কৌশলগত সুযোগ হারিয়েছে বাংলাদেশ অর্থমন্ত্রী -: বিগত সরকারের আমলে জিডিপি’র হিসাবে গরমিল পাওয়া গেছে ইসরাইলি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে লিকুদ পার্টি

ইসলামী ব্যাংকের সঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের চুক্তি

  • আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড-এর মধ্যে কর্পোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক ৩১ আগস্ট ২০২১, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ আল মামুন-এর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও ইউএস বাংলা এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং হেড মুহাম্মদ শফিকুল ইসলাম এ চুক্তি স্বাক্ষর করেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইঁয়া ও মিফতাহ উদ্দীন সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ডহোল্ডারগণ বছরব্যাপী ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকেট ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট, ৩-৬ মাসের ইএমআই ও পিওএস সুবিধা পাবেন। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিদ্যমান ডিসকাউন্ট সুবিধা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী ব্যাংকের সঙ্গে ইউএস বাংলা এয়ারলাইন্সের চুক্তি

আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১