ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার

ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে : ডেপুটি স্পিকার

  • আপডেট সময় : ১০:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / 206
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, ধুমপান ই-সিগারেটের মাধ্যমেই হোক অথবা বিড়ি ও সিগারেটের মাধ্যমেই হোক, এটি সর্বাবস্থায় মানব দেহের জন্য ক্ষতিকারক। ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে।
আজ জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে ‘ই-সিগারেট: মিথ ও বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ফ. ম. রুহুল হক ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। এছাড়া ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রানা মোহাম্মদ সোহেল, মোঃ নুরুল ইসলাম তালুকদার এবং আদিবা আনজুম মিতা গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন।
শামসুল হক টুকু আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মাঝে দেশকে তামাক ও মাদকমুক্ত করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তামাক ও ধুমপান নিরোধ আইন শক্তিশালী করা অত্যন্ত জরুরী। একজন অধুমপায়ী ব্যক্তি যেন ধুমপানরত ব্যক্তিকে তাঁর সামনে ধুমপানে নিষেধ করতে পারেন, অধুমপায়ী ব্যক্তির বাধা দেয়ার এটুকু আইনি ভিত্তি থাকা প্রয়োজন। তামাকবিরোধী আইন সংশোধিত আকারে আসুক তা আমি মনে প্রাণে চাই।
শামসুল হক টুকু আরো বলেন, তরুণ সমাজ কী কী কারণে ই সিগারেট ও ধুমপানে আসক্ত হচ্ছেন, এ জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং এর প্রতিকার খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাদক ও তামাকের ক্ষতিকারক দিকগুলো নিয়ে নিয়মিত আলোচনা করতে হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, মোঃ সাইদুর রহমান, একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক সুশান্ত সিনহা এবং শেয়ারবিজের সাংবাদিক মাসুম বিল্লাহসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ই-সিগারেট ও তামাক যুব সমাজকে ধ্বংস করছে : ডেপুটি স্পিকার

আপডেট সময় : ১০:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩