ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে রেলের পূর্বাঞ্চলে মেরামত করা হচ্ছে ১২২টি কোচ

  • আপডেট সময় : ১২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • / 296
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-ফিতরে বাড়তি যাত্রী পরিবহনে রেলওয়ে পূর্বাঞ্চল শাখার জন্য তৈরী হচ্ছে ১২২টি কোচ। ঈদে প্রতিদিন ৮ হাজার ৭৮৪ জন বাড়তি যাত্রী চট্টগ্রাম থেকে বিভিন্ন অঞ্চলে যাবে। যাত্রী বহনের এসব ট্রেনের সংস্কার কাজ চলছে  চট্টগ্রামের পাহাড়তলী ও নীলফামারির সৈয়দপুরে।

এর মধ্যে পাহাড়তলীতে ৮৬টি ও সৈয়দপুরে ৩৬টি।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় ঈদে নিয়মিত ট্রেনের পাশাপাশি অতিরিক্ত বগি যুক্ত করা এবং স্পেশাল ট্রেন পরিচালনায় এবারও কার্যক্রম চলছে। ইতোমধ্যে অধিকাংশ কোচের মেরামতের কাজ শেষের দিকে। আগামী ১২ জুনের মধ্যে কোচগুলোকে চলার উপযোগী করে গড়ে তোলা হবে।

এই ব্যাপারে পাহাড়তলী কারখানার তত্ত্বাবধায়ক মো. মহিউদ্দিন জানান, এবারের ঈদ-উল ফিতরে যাত্রীদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য পাহাড়তলী কারখানা থেকে ৮৬টি কোচ মেরামত করা হচ্ছে। আগামী ২২ জুনের মধ্যে সব কোচ মেরামতের কাজ শেষ হবে।

এদিকে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়ও ৩৬টি মিটার গেজ কোচ মেরামত করা হচ্ছে। কোচ গুলো পূর্বাঞ্চলের বহরে যুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে রেলের পূর্বাঞ্চলে মেরামত করা হচ্ছে ১২২টি কোচ

আপডেট সময় : ১২:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭