ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা

উত্তরায় স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

  • আপডেট সময় : ০১:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই যুবক। এ সময় স্বামীকে বাঁচাতে রামদায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার পর পরেই দম্পতিকে কোপানো দু’জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক ক্ষিপ্ত হয়ে ওই দম্পতিকে রামদা দিয়ে কোপাচ্ছেন। জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি মোটরসাইকেলে ছিলেন এই দম্পতি। তারাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেয়া মোটরসাইকেলের দুই আরোহী আরো কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তারা ধারাল অস্ত্র দিয়ে হামলা করেন।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। বাকিটা তদন্তের পর বলা যাবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তরায় স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী

আপডেট সময় : ০১:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫