উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন
- আপডেট সময় : ০১:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 119
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের প্রথম ঘণ্টায় পুঁজিবাজারের লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। বেড়েছে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৫ এবং বাছাইকৃত শেয়ার ব্লু-চিপের সূচক বেড়েছে ৬ পয়েন্ট।
লেনদেনে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৭, কমেছে ৫৫ এবং অপরিবর্তিত আছে ৬৭ কোম্পানির শেয়ারের দাম।
শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৫০ কোটি টাকা।
ঢাকার মতোই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৭ পয়েন্ট।
লেনদেন হওয়া ৬৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫, কমেছে ১২ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথম ঘণ্টায় মোট লেনদেন ১ কোটি ২০ লাখ টাকা ছাড়িয়ে গেছে।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস























