ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

উল্টো পথে বাণিজ্যমন্ত্রীর গাড়ী, ঘুরিয়ে দিল শিক্ষার্থীরা

  • আপডেট সময় : ০৩:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ নিয়ম ভেঙ্গে উল্টো পথে যাওয়ার সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি ঘুরিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার রাজধানীর শাহবাগ এলাকা দিয়ে উল্টোপথে যাওয়ার সময় মন্ত্রীর বিএমডব্লিউ গাড়ি আটকে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশ প্রোটোকলে থাকা গাড়িটি শেষ পর্যন্ত ওই পথেই ফিরে যেতে বাধ্য হয়।

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িটি প্রায় ১০-১৫ মিনিট আটকে রাখা হয়। এদিন সকাল থেকে নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে অবস্থান নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার একপাশে শিক্ষার্থীদের অবস্থানের কারণে বাণিজ্যমন্ত্রীর গাড়িটি পুলিশ প্রোটোকলসহ শাহাবাগ থেকে উল্টো পথে এগিয়ে যায়। কিন্তু শিক্ষার্থীদের বাধার মুখে প্রায় ১৫ মিনিট গাড়িটি সেখানে আটকে থাকে।

এ সময় তোফায়েল আহমেদ গাড়ি থেকে নেমে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

শিক্ষার্থীরা মন্ত্রীর কাছে সড়ক দুর্ঘটনার বিচার চেয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকেন। এর আগে পুলিশ প্রোটোকলে থাকা কর্মকর্তা গাড়িটি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে শিক্ষার্থীরা ‘আইন সবার জন্য সমান’ বলেও স্লোগান দেন।

পরে প্রোটোকলসহ গাড়িটি যে পথে আসছিল সে পথে ফিরে যায়।

গত রোববার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০/১৫ জন শিক্ষার্থী।

তাদের বিচারের দাবিতে সেদিন থেকেই রাজপথে অবরোধ করেছে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উল্টো পথে বাণিজ্যমন্ত্রীর গাড়ী, ঘুরিয়ে দিল শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৩:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮