ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

একনেকে ১২ হাজার ১৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

  • আপডেট সময় : ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

১২টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। যার ব্যায় ধরা হয়েছে ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন সাত হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন তিন হাজার কোটি ৩৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।

অনুমোদিত প্রকল্পগুলো হলো আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স (ইউডিসিজি) প্রকল্প, ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, মিঠামইন, কিশোরগঞ্জ প্রকল্প, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (২য় পর্যায়), সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস হোস্টেল নির্মাণ/পুনঃনির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এগুলো হলো ইরিগেশন ম্যানেজমেন্ট, তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও সংরক্ষণ, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সেচ প্রকল্প এবং কিশোরগঞ্জ জেলার ১০ উপজেলায় নদীতীর প্রতিরক্ষা কাজ, ওয়েভ প্রটেকশন এবং খাল পুনঃখনন প্রকল্প অনুমোদন দেয়া হয়।

ঢাকায় ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের, মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন প্রকল্প অনুমোদন দেয়া হয়।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আজকের একনেক সভায় মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। ১২টি প্রকল্পের মোট ব্যয় ১২ হাজার ১৭ কোটি টাকা। দেশের গুরুত্ব বিবেচনায় প্রকল্পগুলো একনেক সভায় অনুমোদন দেয়া হয়।

বিডীসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একনেকে ১২ হাজার ১৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আপডেট সময় : ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২