ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও জাপানের নতুন অংশীদারত্ব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে থাকা ৪০ ওমরাহযাত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ ইরানে ৯৬ ঘণ্টার মধ্যে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জাপানে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

এনএসইউ সোশিও ক্যাম্পের একাদশ আয়োজনের প্রথম ওয়ার্কশপের সমাপ্তি

  • আপডেট সময় : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গত ১৫ সেপ্টেম্বর, ২০২৩ এ অনুষ্ঠিত হয়ে গেল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘পাঠাও প্রেজেন্টস সোশিও ক্যাম্প সিজন এগারো পাওয়ার্ড বাই লিরা ইমপোর্টস এর’ ১ম ওয়ার্কশপ। দেশব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ। এছাড়াও অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিখো’র ভাইস প্রেসিডেন্ট ইশমাম চৌধুরী, মাল্টিন্যাশনাল কর্পোরেশনে রর ভাইস প্রেসিডেন্ট সামিদ রাজ্জাক, ক্লাবটির ফ্যাকাল্টি এডভাইজর মেসবাহ উল হাসান চৌধুরীসহ গণমান্য ব্যক্তিবর্গ।
ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজের বিভিন্ন স্তরে প্রতিনিয়তই নানা ধরণের সমস্যা বিদ্যমান। সেসব সামাজিক সমস্যা সমাধানে সকলের অনাগ্রহ চোখে পরার মতোই। সমস্যা কে সমস্যার স্তরে না রেখে তা সমাধানে যেন আমাদের তরুণ প্রজন্ম আগ্রহী হয় সেই লক্ষ্যেই ‘সোশিও ক্যাম্প’-এর পথচলা। একে একে ১০টি আসর শেষে এবার ১১তম আসরে পদার্পন করেছে এই অনন্য প্রতিযোগিতাটি। যেখানে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ছাত্রছাত্রীরা নতুন নতুন আইডিয়া, পদ্ধতি বা উপায় উদ্ভাবনের নেশায় মত্ত হবে পুরোটা সময় জুড়ে।
সকল প্রতিযোগীর সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উক্ত আয়োজনের প্রথম রাউন্ড ওয়ার্কশপ। সেখানে প্রেজেন্টেশন হ্যাকস নিয়ে চমৎকার আলোকপাত করেন ইশমাম চৌধুরী, এবং কেইস সল্ভিং স্ট্র্যাটেজি নিয়ে নিজের অভিজ্ঞতার আলোকে উপযোগী আলোচনা করেন সামিদ রাজ্জাক।
আয়োজক ক্লাবটির প্রেসিডেন্ট মো. মাহমুদুল ইসলাম বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আমাদের দেশের সামনের দিনের পথচলাকে সামনে থেকে নেতৃত্ব দিবে। তাদের জন্য ‘সোশিও ক্যাম্প’ হচ্ছে একটি ঘুম ভাঙ্গানি গানের মতো। আমাদের সমাজে নানাবিধ সমস্যা বিদ্যমান। সেগুলো সমাধানে দেশের তরুণদেরই জাগ্রত হতে হবে। আমাদের বিশ্বাস সোশিও ক্যাম্পের সকল প্রতিযোগী এখান থেকে একটি ভিন্ন সত্তা নিয়ে ফিরবে।’
অন্যতম অতিথি ক্লাবটির ফ্যাকাল্টি এডভাইজর মেসবাহ উল হাসান চৌধুরী বলেন, এই প্রোগ্রামটি একটু ভিন্ন রকমের। এখানে সকলের মেধা, সৃজনশীলতার প্রয়োগ ঘটছে সামাজিক নানাবিধ বৈষম্য ও সমস্যা সমাধানে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সবসময় এধরণের প্রোগ্রাম কে সমর্থন জানিয়ে এসেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের প্রথম ওয়ার্কশপসহ আগামী সকল রাউন্ডে সবচেয়ে যোগ্য দলগুলোই এগিয়ে যাবে এবং কৃতিত্বের স্বাক্ষর রাখবে।’

উপস্থিত সকলকে ১ম রাউন্ডের নিয়মাবলি জানিয়ে, এবং যেকোনো তথ্যের জন্য ক্লাবটির ওয়েবসাইট ও ফেইসবুক পেজে যুক্ত থাকার জন্য আহবান জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনএসইউ সোশিও ক্যাম্পের একাদশ আয়োজনের প্রথম ওয়ার্কশপের সমাপ্তি

আপডেট সময় : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩