ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার

এনসিপির দাবির জন্য নির্বাচনে ব্যত্যয় ঘটার কারণ দেখছি না : রিজওয়ানা

  • আপডেট সময় : ০৯:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 194
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এনসিপির দাবি হলো তাদের দলের অবস্থান থেকে রাজনৈতিক দাবি। তারা তাদের রাজনৈতিক দাবি কীভাবে আদায় করবে, কীভাবে নিষ্পত্তি করবে, এটা এনসিপি বুঝবে। এর সঙ্গে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার আমি কোনো কারণ দেখছি না।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে অংশ না-ও নিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে নির্বাচনের যে প্রতিশ্রুতি সরকারের, তাতে প্রভাব পড়বে কি না জানতে চান সাংবাদিকরা।

রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই অনুযায়ী তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটি রাজনৈতিক অবস্থান। আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম— সকাল থেকে তো কেবিনেট মিটিংয়েই ছিলাম। আমি মনে করি না— এই দাবি কেবিনেটে আলোচনার কোনও বিষয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপির দাবির জন্য নির্বাচনে ব্যত্যয় ঘটার কারণ দেখছি না : রিজওয়ানা

আপডেট সময় : ০৯:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫