ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০

কোটা আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৭:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / 205
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন রয়েছে তবে এর সাথে বিএনপির কোনো ধরণের সম্পৃক্ততা নেই —এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যুক্তিসঙ্গত। এই আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন অব্যাহত থাকবে।

বুধবার (১৭ জুলাই) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, স্বদিচ্ছা থাকলেই আলোচনার ভিত্তিতে এই সংকটের সমাধান করা যেত। কিন্তু সরকার তা না করে ককটেল উদ্ধারের নাটক সাজিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।

এর আগে, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে পূর্বঘোষিত গায়েবানা জানাজাকে ঘিরে বায়তুল মোকাররম উত্তরগেটে পুলিশের সাথে দলটির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ, গায়েবানা জানাজার আগে ও পরে অনেক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৭:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪