ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো

করজাল বৃদ্ধির লক্ষ্যে ‘স্পট অ্যাসেসমেন্ট’ কার্যক্রম শুরু করেছে এনবিআর

  • আপডেট সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কর ব্যবস্থাকে সহজ করে করদাতার দোরগোড়ায় পৌঁছে দিয়ে করজাল সম্প্রসারণের লক্ষ্যে সারাদেশে নতুনভাবে ‘স্পট অ্যাসেসমেন্ট’ কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ইতোমধ্যে দেশের বিভিন্ন কর অঞ্চল এই কার্যক্রম শুরু করেছে যা ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ জনগণের মধ্যে কর সচেতনতা বৃদ্ধি এবং কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল করদাতার করযোগ্য আয় এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে অথচ আয়কর রিটার্ন দাখিল করছেন না; তাদের ব্যবসাস্থলে উপস্থিত হয়ে সরাসরি সেবাপ্রদান করে সহজে রিটার্ন গ্রহণ করার জন্য ‘স্পট অ্যাসেসমেন্ট’ একটি কার্যকরী পদক্ষেপ। এই কার্যক্রম নতুন করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে আয়কর প্রদান করতে উৎসাহিত করছে।

বর্তমানে কর অঞ্চলসমূহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে ‘স্পট অ্যাসেসমেন্ট’ পরিচালনা নতুন করে শুরু করেছে। কর কমিশনারগণ নিজ নিজ অধিক্ষেত্রে এই কার্যক্রম তদারকি করছেন এবং নির্ধারিত স্থানে ক্যাম্প স্থাপন করে ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ করদাতাগণকে সরাসরি অনলাইনে রিটার্ন পূরণে সহায়তা প্রদান করে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা নিচ্ছেন।

একইসঙ্গে, করদাতারা প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করে আয়কর সংক্রান্ত জটিলতা নিরসনের সুযোগ পাচ্ছেন।

জাতীয় রাজস্ব বোর্ড, চলমান ‘স্পট অ্যাসেসমেন্ট’ কার্যক্রম সফল করতে দেশের সকল ব্যবসায়ী সংগঠন, চেম্বার অব কমার্স, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি এবং করদাতাদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানিয়েছে। করদাতাগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কার্যক্রমকে সফল করে চলমান উন্নয়ন প্রকল্পসমূহে বিনিয়োগ অব্যাহত রেখে দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অর্থায়নে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখবে। জাতীয় রাজস্ব বোর্ড বিশ্বাস করে যে ‘স্পট অ্যাসেসমেন্ট’ কার্যক্রমের মাধ্যমে করদাতাদের মধ্যে কর পরিশোধ প্রবণতা বৃদ্ধি পাবে এবং কর ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করজাল বৃদ্ধির লক্ষ্যে ‘স্পট অ্যাসেসমেন্ট’ কার্যক্রম শুরু করেছে এনবিআর

আপডেট সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫