সংবাদ শিরোনাম ::
করোনায় আক্রান্ত ২৮২, মৃত্যু নেই
- আপডেট সময় : ০৬:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / 167
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ২৮২ জন আক্রান্ত হয়েছেন। তবে কেউ মারা যাননি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৫ জন।
আজ বুধবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছিল ৩১৩ জন। মারা যাননি কেউ।
দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৯ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৩ হাজার ৬৮৯ জনে পৌঁছেছে। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ৮২০ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময় শনাক্তের হার ছয় দশমিক ৯৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। আর সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ।
বিডিসংবাদ/এএইচএস

























