ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের নতুন বেতন বাস্তবায়ন জানুয়ারিতে, ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে কাঠামো প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকানদের হটিয়ে ডেমোক্র্যাটদের বড় জয় এনআইডি জালিয়াতি রোধে কঠোর নির্বাচন কমিশন: অনেক কর্মকর্তা বরখাস্ত বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, সীতাকুণ্ডে আশ্বাসে ফিরল স্বাভাবিক পরিবেশ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন ডিটিসিএ কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার রসিকতা করলেন ডোনাল্ড ট্রাম্প

কলকাতায় আসার উদ্দেশ্য পুরোপুরি সফল : ডিবি হারুন

  • আপডেট সময় : ০৫:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক
এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের স্বার্থে বর্তমানে কলকাতায় অবস্থান করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি প্রতিনিধি দল। সেখান থেকে বাংলাদেশে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা যে কাজে কলকাতায় এসেছিলাম তা পুরোপুরি সফল।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল কলকাতা পুলিশ বিশেষ করে সিআইডিকে সহযোগিতা করা। এছাড়া কলকাতায় জাহিদ নামে যে আসামি রয়েছে তার দেওয়া তথ্যের সঙ্গে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া মূল ঘাতকের দেওয়া তথ্য মিলিয়ে নেওয়া। এক্ষেত্রে আমি মনে করি, আমরা যে কাজে কলকাতায় এসেছিলাম তা পুরোপুরি সফল।’

তিনি বলেন, ‘সিয়াম নামের এক আসামি কাঠমান্ডুতে রয়েছে। আরেক আসামি রয়েছে আমেরিকাতে। কলকাতার অনেক পুলিশ সদস্যদের সঙ্গে আমাদের কথা হয়েছে। কলকাতার কমিশনার, আইবি ও সিআইডি প্রধানের সঙ্গে আমাদের কথা হয়েছে। বিশেষ করে মামলাটি যেহেতু সিআইডি তদন্ত করছে এজন্য সিআইডির সঙ্গে আমাদের একাধিবার বিষয়ে কথা হয়েছে।’

এর আগে, এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে হারুন অর রশীদের নেতৃত্বে ডিবির তিন সদস্যের একটি দল গত ২৬ মে কলকাতায় যান। এদিন সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন তিনি। এই তদন্ত টিমে ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমানও ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজীম।

গত বুধবার হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি মরদেহ।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কলকাতায় আসার উদ্দেশ্য পুরোপুরি সফল : ডিবি হারুন

আপডেট সময় : ০৫:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪