ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সম্রাটকে উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশ

  • আপডেট সময় : ১১:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাবিধি অনুযায়ী উন্নত চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে সম্রাটের উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির আবেদন করেন তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা। আবেদনে আইনজীবী উল্লেখ করেন, সম্রাট খুবই অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। উন্নত চিকিৎসা না পেলে জীবন সংকটময় হতে পারে।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসা দিতে নির্দেশ দেন। রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, রমনা থানার অস্ত্র ও মাদক আইনে করা মামলায় সম্রাট এবং আরমানের হাজিরার দিন ধার্য ছিল আজ। কিন্তু তাদের আদালতে হাজির না করে কারা কর্তৃপক্ষ একটি কাস্টডি পাঠান।

ঢাকা মহানগর হাকিম আদালতের (সিএমএম) হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, আজ সম্রাট ও আরমানকে আদালতে হাজির না করায় কাশিমপুর কারা কর্তৃপক্ষ আমাদের কাছে কাস্টডি পাঠিয়েছেন।

সম্রাটের আইনজীবী বলেন, আজ সম্রাটকে আদালতে হাজির করার জন্য দিন ধার্য ছিল। কিন্তু কি কারণে কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি তা আমাদের জানায়নি।

অন্যদিকে, সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলার প্রতিবেদন দাখিলের জন্য ৬ নভেম্বর দিন ধার্য্য করা হয়েচে। রাজধানীর রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে করা অস্ত্র মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল আজ। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী ৬ নভেম্বর দিন ধার্য করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সম্রাটকে উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশ

আপডেট সময় : ১১:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯