ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট

কাশিয়ানী আ’লীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যার দাফন সম্পন্ন

  • আপডেট সময় : ০১:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার দাফন গতরাতে সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার একান্ত সহকারী সচিব -২ গাজী হাফিজুর রহমান লিকু পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।এছাড়া ও গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান,ও গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষ থেকে স্থানীয় আওয়মীলী নেতারা শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার রাত ৮ টার সময় উপজেলার ভাদুলিয়া স্কুল মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে এ আওয়ামী লীগ নেতার মরদেহ দাফন করা হয়।
জানাজার নামাজে অংশ নেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব- ২ গাজী হাফিজুর রহমান লিকু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার দুপুর ১ টার সময় ভাদুলিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।মৃৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাশিয়ানী আ’লীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যার দাফন সম্পন্ন

আপডেট সময় : ০১:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩