ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, জানাল হাইকমিশন স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে জর্জিয়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভিয়েতনাম ও জাপানের মধ্যে বিমান যোগাযোগে নতুন কৌশলগত চুক্তি বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে গেল ৩ অবৈধ ইটভাটা শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে ধোঁয়াশা, ফিরল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর না পোশাক খাতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

  • আপডেট সময় : ১২:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 24
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ভোরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে বলে জানা গেছে।

এএফপির এক প্রতিবেদক জানান, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবং ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন স্থানে পড়তে দেখেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকোসহ ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা টেলিগ্রামে জানান, রাশিয়ার হামলায় শহরের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রাজধানীকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রাশিয়া।

পরে এক বার্তায় তিনি আরও জানান, হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে।

অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ জানান, হামলায় ক্ষতিগ্রস্ত একটি জেলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

এদিকে, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দনিপ্রো শহরে একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

আপডেট সময় : ১২:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬