ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

ক্ষুদ্রঋণ কার্যক্রম একই ছাতার নিচে বাস্তবায়নের নির্দেশনা: শারমীন

  • আপডেট সময় : ১০:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্ষুদ্রঋণ কার্যক্রম একই ছাতার নিচে বাস্তবায়নের দিকনির্দেশনা প্রদান করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, দারিদ্র বিমোচনে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।

উপদেষ্টা আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে পিকেএসএফ (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন), গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মাইক্রোফাইন্যান্স বিষয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

উপদেষ্টা এ সময় আরও বলেন, সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামীণ এলাকা, শহর সমাজসেবা কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এবং মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচি নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ভাতা প্রদান ও ক্ষুদ্রঋণ প্রদানে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে নতুনভাবে ভাবতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম সমন্বয়ের মাধ্যমে সমগ্র দেশের প্রতিটি গ্রাম থেকে শহর এলাকাকে সুসংগঠিত টেকসই আত্মনির্ভরশীল দারিদ্রমুক্ত ও ভিক্ষুকমুক্ত এলাকায় রূপান্তর করা এবং দ্বৈততা পরিহার করা প্রয়োজন।

উপদেষ্টা বলেন, সমন্বিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য একটি রিপোর্ট প্রয়োজন। এই রিপোর্টের অ্যাসেসমেন্টের ওপর ভিত্তি করে নতুনভাবে দরিদ্র মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষুদ্রঋণ কার্যক্রম একই ছাতার নিচে বাস্তবায়নের নির্দেশনা: শারমীন

আপডেট সময় : ১০:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫