ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

খালা বাড়িতে বেড়াতে গিয়ে পুলিশের হাতে আটক ঝিনাইদহের মাদ্রাসা ছাত্র!

  • আপডেট সময় : ০৮:২৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • / 310
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
যশোরে জঙ্গি সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য যশোর সদর উপাজলার রুদ্রপুর মুক্তিযোদ্বা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তৈয়বুর রহমানের স্ত্রী, শ্যালিকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার তাদের বাড়ি থেকে আটক করা হয় সেখান থেকে পুলিশ বেশ কিছু ইসলামী বই জব্দ করেছে। যা জিহাদী বই বলছে পুলিশ। একই সাথে সেখান থেকে জামায়াতে ইসলামীর বইও জব্দ করা হয়েছে। তৈয়বুর রহমান জামায়াতে ইসলামীর রোকন বলে পুলিশ জানিয়েছে।

আটকেরা হলেন: যশোর শহরের শংকরপুর পশু হাসপাতাল এলাকার অধ্যক্ষ তৈয়বুর রহমানের স্ত্রী মাইশা ওরফে বিলকিস (২৬), শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার হাসান আল মাসুম ওরফে লালের স্ত্রী নুসরাত পারভীন (২৭), মণিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মোজাহার মোড়লের ছেলে আফজাল (২৮) ও খুলনার কয়রা উপজেলার কাগমারীচর গ্রামের আজম আলীর ছেলে রবিউল ইসলাম (২৯)।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে শংকরপুর পশু হাসপাতলের পেছনের তৈয়বুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই বাড়ি তল্লাশি করে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে। একই সাথে জামায়াতে ইসলামীর কিছু ফরম উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জঙ্গি তৎপরতার সাথে তারা জড়িত।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই বাছাই চলছে। তারা জঙ্গি কার্যক্রমে জড়িত কি না সেটি এখনও নিশ্চিত নয়।

এদিকে রবিউল ইসলামের খালা মাইশা বিলকিস জানিয়েছেন, তার স্বামী বিভিন্নস্থানে ওয়াজ মাহফিল করে থাকেন। সে কারণে ইসলামী বই থাকে বাড়িতে। ১৭ই মার্চ শুক্রবার চাঁপাই নবাবগঞ্জ পুলিশ তার স্বামীকে আটক করেছে বলে জানতে পেরেছি। আটক রবিউল ইসলাম জানিয়েছেন, তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শোয়েবনগর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। মাইশা বিলকিস তার খালা। খালার বাড়িতে বেড়াতে এসে পুলিশের হাতে আটক হন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালা বাড়িতে বেড়াতে গিয়ে পুলিশের হাতে আটক ঝিনাইদহের মাদ্রাসা ছাত্র!

আপডেট সময় : ০৮:২৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭