ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় যুবক নিহত

  • আপডেট সময় : ০৯:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ জাহিদ (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০ টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, খিলগাঁও থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।

জাহিদের সহকর্মী মোহাম্মদ রিয়াজ জানান, ‘আমরা ঠিকাদারের অধীনে রাস্তার নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করি।

সকালে খিলগাঁও পূর্ব নন্দীপাড়া ৯ নং রোডের মাথায় রাস্তার নির্মাণ কাজ করার সময় একটি বেপরোয়া যাত্রীবাহী বাস জাহিদকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।’

তিনি আরও বলেন, এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় : ০৯:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫