ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

খুলে দেওয়া হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব

  • আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাবের ওপর আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছেলে তাবিথ আউয়ালের ব্যাংক হিসাবও খুলে দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

আবদুল আউয়াল মিন্টু ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। তিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আছেন। আর তাবিথ আউয়াল বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচন করেছিলেন।

সব ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সিআইসির পাঠানো চিঠিতে বলা হয়, সরকারি রাজস্ব সংক্রান্ত স্বার্থ সংরক্ষণের জন্য ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১১৭ (৪) ধারার প্রদত্ত ক্ষমতাবলে আবদুল আউয়াল মিন্টু, নাসরিন ফাতেমা আউয়াল ও তাবিথ আউয়ালের একক ও যৌথ নামে সব সক্রিয় ও সুপ্ত ব্যাংক হিসাব (চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, মেয়াদি আমানত হিসাব, লোন হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ভল্ট, লকার, সঞ্চয়পত্র ও অন্যান্য সেভিংস ইনস্ট্রুমেন্টসহ সব ধরনের হিসাব) থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছিল। এখন এই আদেশ প্রত্যাহার করা হলো।

এর আগে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ধরনের ব্যাংক হিসাব ১৭ বছর পর খুলে দেওয়া হয়। ২০০৭ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল।

আজকালের খবর/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলে দেওয়া হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব

আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪