ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ

ঘূর্ণিঝড় মোখা : নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে বিটিআরসির জরুরি টিম গঠন

  • আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী সময়ে যাতে সকল ধরনের টেলিযোগাযোগ সেবা অব্যাহত থাকে তা নিশ্চিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ অধীনস্থ সকল সংস্থাসমূহকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দেয়া হয়েছে।

বিটিআরসি থেকেও সংশ্লিষ্ট সকল লাইসেন্সি সমূহকে এবং টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী সকল টেলিকম অপারেটর কর্তৃক ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন ও কন্ট্রোল রুম স্থাপনের জন্য শনিবার (১৩ মে) নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিটিআরসি কর্তৃক ১০ সদস্য বিশিষ্ট একটি ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। উক্ত টিম ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে টেলিযোগাযোগ সেবা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণসহ নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের জন্য টেলিকম অপারেটরদের সাথে সমন্বয় সাধন করে ব্যবস্থা গ্রহণ করে এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গেও নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে।

এছাড়া তিন সদস্যের সমন্বয়ে বিটিআরসি একটি নিয়ন্ত্রণকক্ষও চালু করেছে। নিয়ন্ত্রণকক্ষের নম্বর দুটি হচ্ছে ০১৫৫২২০২৮৫৪ ও ০১৫৫২২০২৮৮৬।

বিটিআরসি’র কন্ট্রোল রুম মূলত বিটিআরসিতে গঠিত মনিটরিং টিম এবং মোখা মোকাবিলায় উপকূল এলাকায় কার্যরত লাইসেন্সিসমূহ কিভাবে কাজ করছে তার মধ্যে সমন্বয় সাধন করছে। এছাড়া মোবাইল অপারেটর, এনটিটিএন, আইএসপি এবং সংশ্লিষ্ট অনান্য লাইসেন্সি উপকূলীয় এলাকায় কার্যক্রম গ্রহণে যেকোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে তাও কন্ট্রোল রুমকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিটিআরসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপকূলীয় অঞ্চলসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে টেলিকম অপারেটরসমূহ নিজ নিজ কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে এবং নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে পাওয়ার ব্যাকআপ নিশ্চিতকরণের জন্য পর্যাপ্ত ব্যাটারি, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর ও দুর্যোগকালীন সময়ে যাতায়াতের জন্য অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে।

মোবাইল অপারেটর গ্রামীণফোন ঘূর্ণিঝড় কবলিত এলাকার জনগণের বিনামূল্যে টেলিযোগাযোগ সেবা প্রদানের জন্য বিশেষ প্যাকেজ প্রদানের কার্যক্রম গ্রহণ করেছে। গ্রামীণফোনের জরুরি যোগাযোগ নাম্বার হলো- ০১৭১১৫০৫৩৬৮, ০১৭১১০৮১১০১, ০১৭১১০৮১৮০৪।

ঘূর্ণিঝড় পরিস্থিতি সম্পর্কে সচেতন করতে খুদে বার্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পাশাপাশি মুঠোফোনে রিচার্জ সহজ করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে বাংলালিংক। বাংলালিংকের জরুরি যোগাযোগ নাম্বার হলো- ০১৯৬২৪২৪৫৬৫, ০১৯১১৩১০৭৯৫, ০১৯৬২৪২৪৭০৬।

রবির গ্রাহকরা যেকোনো সময় *৮# ডায়াল করলেই পাবেন ইমার্জেন্সি ব্যালেন্স, মিনিট ও ইন্টারনেট। রবির হটলাইন নাম্বার হলো- ০১৮১৭১৮৩৬৮, ০১৮১৯২১০৩৫০।

টেলিটকের কোর সাইট ও হাব সাইটের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সব জেনারেটরের যান্ত্রিক ত্রুটি দূর করে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া একটি রেসপন্স টিম গঠন ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ইমার্জেন্সি রেসপন্স টিমের নাম্বার- ০১৫৫০১৫৫০৪৫, ০১৫৫০৫১৫৫০৩৪, ০১৫৫০১৫৫০৫৩। কন্ট্রোল রুমের নম্বর-০২৩৩৩৩১৫৯০০, ০১৫৫৫১৫৫২১১।

মোখা মোকাবিলায় নিয়ন্ত্রণকক্ষ খুলেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। কন্ট্রোল রুমের যোগাযোগ নাম্বার-০২৪৮৩১৭৭৮৮।

টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান ইডটকো’র জরুরি যোগাযোগ নাম্বার- ০১৮৭১০০৬৭৩০। সামিটের জরুরি যোগাযোগ নাম্বার-০১৭৯১০৪০৩৮৫, ০১৭১১০৮০৪৮৪। কির্তনখোলার জরুরি যোগাযোগ নাম্বার- ০১৪০১১৫৯৫৭২( চট্টগাম ও কক্সবাজার), ০১৭১৩৪৭৯৯১২(বরিশাল)। ফ্রন্টিয়ারের জরুরি যোগাযোগ নাম্বার- ০১৮১০১৬৯৫৪০, ০১৮১০১৬৯৫৪৮।

আইএসপি, এনটিটিএনসহ অন্যান্য টেলিকম অপারেটরসমূহ দুর্যোগকালীন সময়ে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য এলাকায় তাদের নেটওয়ার্ক সচল রাখতে কার্যক্রম গ্রহণ করেছে এবং সার্বক্ষণিকভাবে সচেষ্ট রয়েছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘূর্ণিঝড় মোখা : নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে বিটিআরসির জরুরি টিম গঠন

আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩