ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন

  • আপডেট সময় : ১১:৪০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জনপ্রিয় অভিনেতা, গায়ক চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার রাতে একটি হাসপাতালে মারা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

জানা গেছে, রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতার বাবা। মঙ্গলবার রাতে অভিনেত্রী ও চঞ্চল চৌধুরীর বন্ধু শাহনাজ খুশি তার ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার পাবনার সুজানগর উপজেলার কামারহাটস্থ চঞ্চল চৌধুরীর নিজ গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

রাধা গোবিন্দ চৌধুরীকে বার্ধক্যজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

বাবার অসুস্থতার কথা উল্লেখ করে চঞ্চল চৌধুরী ২৫ ডিসেম্বর তার ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘১৩ দিন ধরে আমার বাবা লাইফ সাপোর্টে আইসিইউতে আছেন। আমরা এখন শুধু দিন গুনছি।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন

আপডেট সময় : ১১:৪০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২