ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি : সেই তৌহিদ গ্রেফতার

  • আপডেট সময় : ১০:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / 122
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করা তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার কামাল নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিএমপির উপপুলিশ কমিশনার মো: রইছ উদ্দিন।

তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় তৌহিদকে গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি করার কথা স্বীকার করেছেন তৌহিদ। ওইদিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ। তার ব্যবহৃত ওই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে।’

তিনি আরো বলেন, ‘তৌহিদ একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।’

‘জিজ্ঞাসাবাদে জানা গেছে তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। যেগুলো উদ্ধারের জন্য আমরা এরইমধ্যে কাজ করছি,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, গ্রেফতার তৌহিদুল ইসলাম জানান, চান্দগাঁও এলাকার সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর এসরারুল হক এসরালের নির্দেশে ও টাকার বিনিময়ে তিনি ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করেছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি : সেই তৌহিদ গ্রেফতার

আপডেট সময় : ১০:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪