ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার সম্পদ ও ক্ষমতার অপব্যবহার নিয়ে শেখ সাদীর জীবনদর্শন খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: থাকছে বিশেষ কর্মসূচি নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ ও অর্থায়ন চায় বাংলাদেশ কিশোরগঞ্জে সাবেক এমপির ছেলেকে নিরাপত্তা ঘটনায়: তদন্তে পুলিশ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার সীতাকুণ্ডে দুর্ঘটনা: ফুটওভারব্রিজ নির্মাণের চিঠি জেলা প্রশাসকের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রাম মহানগরীতে সিডিএ’র এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

  • আপডেট সময় : ১১:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম মহানগরীতে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
আজ শনিবার সকাল ১১টায় কালুরঘাট-চাক্তাই ৪ লেন সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খুব সুন্দরভাবে প্রাচীন নগরী চট্টগ্রাম শহরকে সাজাতে চান। আমাদের চেয়ারম্যান প্রকৃতির কথা চিন্তা করেছেন বিধায় তিনি এই কর্ণফুলী নদী তীর ঘেঁষে নতুন ব্রিজ থেকে কালুরঘাটসহ নগরীর নানা প্রান্তে এক লক্ষ গাছ লাগানো উদ্যোগ নিয়েছেন। এছাড়া নদীর পাড় দিয়ে তিনি রাস্তা, পার্ক ও ওয়াকওয়ে করার পরিকল্পনা করছেন যা চট্টগ্রামকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একটি বাসযোগ্য প্রাকৃতিক নগরী হিসেবে গড়ে তুলবে।
তিনি স্থপতি, নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট সকলকে প্রকৃতির কথা মাথায় নিয়ে সকল পরিকল্পনা সাজানোর অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, আমি প্রাণ-প্রকৃতি-সমৃদ্ধ একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে চাই, যেখানে নগরীর শিশুরা খেলতে পারবে, যুবক-বৃদ্ধরা বিকালে প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করবে।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে সিডিএ চেয়ারম্যান বলেন, নতুন ব্রিজ থেকে কালুরঘাট পর্যন্ত এ সড়কের দু’পাশে ফুল, ফল ও ঔষুধি গাছ লাগানো হবে। যেখানে নানা রঙের ফুল ফুটবে। আমরা পর্যায়ক্রমে এই এক লাখ গাছ আমাদের চলমান প্রকল্প এলাকায় লাগাবো। এছাড়া চট্টগ্রামকে বাসযোগ্য করে গড়ে তুলতে সকলে সহযোগিতা করবেন এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিস্টেম এনালিস্ট মো. মোস্তফা জামালের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার জসিম উদ্দিন শাহ, স্থপতি আশিক ইমরান, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্, প্রকল্প পরিচালক রাজীব দাশ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাবিবুর রহমান এবং সিডিএ’র সকল কর্মকর্তা কর্মচারী।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রাম মহানগরীতে সিডিএ’র এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেট সময় : ১১:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪