ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৮.৭৩ শতাংশ প্রবৃদ্ধি

  • আপডেট সময় : ০৯:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 39
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী ধারা বজায় রেখেছে। প্রবাসী বাংলাদেশিরা ২০২৫-২৬ অর্থবছরের ৮ জুন পর্যন্ত ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৭৩ শতাংশ বেশি।

আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ৮ জুন পর্যন্ত দেশে মোট ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ দশমিক ৪১ বিলিয়ন ডলার।

তথ্যে আরও দেখা যায়, ২০২৬ সালের ৮ জুন একদিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসী কর্মীদের অব্যাহত অবদানেরই প্রতিফলন এটি।

চলতি জুন মাসের প্রথম আট দিনেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ সময়ে দেশে ৯৭৯ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯২ শতাংশ বেশি।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ৯০৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৮.৭৩ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট সময় : ০৯:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬