ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী

চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র

  • আপডেট সময় : ১১:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 86
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

১৯৬৯ সালে চাঁদে মানুষের অবতরণ ‘ঘটেনি’ বলে রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান করেছে নাসা।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি এক্স-এ লিখেছেন, ‘হ্যাঁ, আমরা আগেও চাঁদে গিয়েছি…৬ বার!’

অ্যাপোলো ১১ অভিযানের সময় নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন প্রথমবার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে পদচারণা করেন। তবে চাঁদে অবতরণ নিয়ে প্রায় ৫০ বছর ধরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খাচ্ছে, এ সম্পর্কিত সর্বশেষ মন্তব্য এসেছে এই এ-লিস্ট তারকার সিরিজ দ্য কার্দাশিয়ান’স-এর সাম্প্রতিক পর্বে।

কার্দাশিয়ান সহ-অভিনেত্রী সারাহ পলসনকে বলেন, আমি তোমাকে বাজ অলড্রিন আর অন্যজনের ওপর ভিত্তি করে এক মিলিয়ন আর্টিকেল পাঠাচ্ছি।

এরপর তিনি অলড্রিনের একটি উদ্ধৃতি পড়ে শোনান, যেখানে চাঁদ অভিযানের সবচেয়ে ভয়ংকর মুহূর্ত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল।

কার্দাশিয়ান বলেন, ভীতিকর কোনো মুহূর্ত ছিল না। কারণ এটি ঘটেইনি। ভীতিকর হতে পারত, কিন্তু হয়নি। কারণ এটি ঘটেইনি।

কার্দাশিয়ান কোন নিবন্ধের কথা বলেছেন বা মন্তব্যটি আদৌ অলড্রিনের কি না তা স্পষ্ট নয়।

পর্বটির প্রযোজকদের সঙ্গে কথা বলার সময় কার্দাশিয়ান আবারও দাবি করেন, মহাকাশ অভিযানটি ‘ভুয়া’ ছিল এবং তিনি ‘বাজ অলড্রিনের কিছু ভিডিও’ দেখেছেন বলে দাবি করেন, যেখানে অলড্রিন বলছেন এটি ঘটেনি।

ডাফি তার এক্স পোস্টে কার্দাশিয়ানকে ট্যাগ করেন এবং নাসার বর্তমান চাঁদ অনুসন্ধান কর্মসূচি ‘আর্টেমিস’ মিশনের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা আগের মহাকাশ প্রতিযোগিতায় জিতেছিলাম, এবারও জিতব।’ তিনি কার্দাশিয়ানকে কেনেডি স্পেস সেন্টারে মিশনের উৎক্ষেপণ দেখার আমন্ত্রণ জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র

আপডেট সময় : ১১:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫