ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

চীনকে ঋণের সুদ কমাতে বললেন অর্থ উপদেষ্টা

  • আপডেট সময় : ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চীনের সঙ্গে চলমান প্রকল্পগুলো চলবে উল্লেখ করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা যে ঋণ নিয়েছি, তার সুদের হার কমানোর দাবি তুলে ধরেছি। সেইসঙ্গে ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানোর প্রস্তাব করেছি।’

মঙ্গলবার (২০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে নিজ দফতরে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, চীনকে সুদের হার কমানোর বিষয়টি বলা হয়েছে। তাদের রাষ্ট্রদূত বলেছেন, এ বিষয়ে তিনি তার দেশের সরকারের সঙ্গে আলোচনা করে জানাবেন।

তিনি বলেন, ‘চীনের রাষ্ট্রদূতকে বলা হয়েছে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। প্রকল্পের কাজের জন্য নতুন সরকার তাদের সমর্থন দেবে। আগে অনেক প্রকল্পে অপচয় হয়েছে, তা যেন না হয়; সে বিষয়েও বলা হয়েছে। আর আগে অযাচিতভাবে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা এমন কোনও প্রকল্প আর নেবো না।’

তিনি বলেন, মানুষের কল্যাণে কাজে লাগে, এমন প্রকল্প গ্রহণ করতে হবে। তা না হলে ঋণের বোঝা বাড়ে; যা সাধারণ মানুষের ওপরই গিয়ে বর্তায়।

একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্যবিদায়ী সরকার মোট ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছে; এ বিষয়ে উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এটা আসলেই আমাদের জন্য বড় প্রেসার। এত বড় ঋণের বোঝা নিয়ে আমরা দায়িত্ব শুরু করেছি, এটা খুবই কষ্টকর।

এদিকে বৈঠক শুরুর আগে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, বাংলাদেশে চীন যেসব প্রকল্পে যুক্ত, সেগুলো তারা চালিয়ে যেতে চান। এ জন্য বর্তমান সরকারের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, সহযোগিতা পেলে প্রকল্পগুলো চালিয়ে যাওয়া সহজ হবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনকে ঋণের সুদ কমাতে বললেন অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪