ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী

চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ১১:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট রোববার চীনের বিরল খনিজ পদার্থ রপ্তানি এবং পুনরায় মার্কিন সয়াবিন আমদানি নিয়ে একটি সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন। এতে ব্যাপক বাণিজ্য শুল্কের হুমকি এড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, চীন যদি বিরল খনিজের বৈশ্বিক রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে, তাহলে ১ নভেম্বর থেকে শুল্ক ১০০ শতাংশ বাড়ানো হবে।

কিন্তু বেসেন্ট এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, ‘আমার মনে হয় আমরা সেটি এড়াতে পেরেছি।’

তিনি আরও বলেন, চীন বিষয়টি পুনর্মূল্যায়নের জন্য এক বছরের জন্য বিরল খনিজ পদার্থ রপ্তানিতে কড়াকড়ি আরোপ বিলম্বিত করবে।

তিনি জানান, কুয়ালালামপুরে আলোচনায় চীনের উপ-প্রধানমন্ত্রী হে লিফেং যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য প্রচুর পরিমাণে ক্রয় করতে সম্মত হয়েছেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী

আপডেট সময় : ১১:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫