ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

চোখের অপারেশন শুরু সিদ্দিকুরের

  • আপডেট সময় : ০৫:৪৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • / 261
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখে অস্ত্রোপচার শুরু হয়েছে।

শুক্রবার বিকালে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে অপারেশন শুরু হয়েছে বলে জানান জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা। খবর যমুনা টেলিভিশনের।

চেন্নাইয়ের চিকিৎসক গত সোমবার সিদ্দিকুরের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার দুই চোখই নষ্ট হয়ে গেছে। তবে রোগী চাইলে তারা অস্ত্রোপচার করবেন। রোগীর সম্মতি থাকায় তারা অস্ত্রোপচারের দিন নির্ধারণ করেন।

দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান যাতে একটি চোখেও দেখতে পান সেজন্য চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার তিনি বলেন, সিদ্দিকুর দেশে ফিরলেই তার জন্য চাকরির ব্যবস্থা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলন করছিলেন।

২০ জুলাই শাহবাগে আন্দোলনের সময় পুলিশের টিয়ার শেলে সিদ্দিকুর রহমান চোখে আঘাত পান। প্রথমে সিদ্দিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়।

সেখান থেকে ২৭ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে পাঠানো হয়। এখন তিনি সেখানে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চোখের অপারেশন শুরু সিদ্দিকুরের

আপডেট সময় : ০৫:৪৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭