ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার

জপুরহাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মুন্না ঢাকায় গ্রেফতার

  • আপডেট সময় : ১২:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দীর্ঘ ১১ বছর পালিয়ে থাকা মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি রায়হান ওরফে মুন্নাকে বুধবার রাত ১১টায় ঢাকা বিমান বন্দর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১ সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য জানান। এতে উল্লেখ করা হয়, বুধবার রাতে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সে জয়পুরহাট জেলা সদরের শান্তিনগর মাছুয়া বাজার মহল্লার মৃত মাজেদ আলীর ছেলে। সে সান্তাহার রেলওয়ে থানার মাদক মামলার আসামী ছিলেন।
উল্লেখ্য, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রায়হান মুন্না (৪৫) ফেন্সিডিল চোরাচালানের অভিযোগে ২০১২ সালের ২৪ জুন সান্তাহার রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। জামিনে গিয়ে মুন্না দীর্ঘ ১১ বছর ধরে পলাতক থাকে । গত ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক মোঃ আব্বাস উদ্দীন ওই মাদক মামলায় মুন্নার অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুর হাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী রায়হান মুনাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আসামী মুন্না প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্বগোপনে থাকে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অবস্থান শনাক্ত করে। সেখানে বুধবার রাতে র‌্যাব-৫ ও র‌্যাব-১ সদস্যরা যৌথ আভিযান চালিয়ে মুন্নাকে গ্রেফতার করে।
পরবর্তীতে আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জপুরহাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মুন্না ঢাকায় গ্রেফতার

আপডেট সময় : ১২:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩