ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি

জাতির পিতা বঙ্গবন্ধুর ও জাতীয় চার নেতার জন্য রোজা রেখে আবদুল আলীম মোল্লার শ্রদ্ধা ও দোয়া কর্মসূচি পালন

  • আপডেট সময় : ১১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মাধ্যমে আগস্টের রোজা রাখা কর্মসূচি সম্পন্ন করলেন গাজীপুরের প্যানেল মেয়র আবদুল আলীম মোল্লা।
আজ বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু যাদুঘরের সামনের চত্বরে শ্রদ্ধা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন নাহার ভু্ইঁয়া এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া পরিচালনা করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আখতার হোসেন গাজীপুরী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে ১৫ আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদদের শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছর ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিজোড় তারিখ গুলোতে গত ৪৭ বছর ধরে রোজা রাখেন মো. আবদুল আলীম মোল্লা।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকে তিনি এইভাবে রোজা রাখছেন। প্রতিবছর ৩১ আগস্ট এলাকার দলীয় এবং বঙ্গবন্ধুপ্রেমী নেতাকর্মীদের নিয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও ইফতারির মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করেন বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুল আলিম মোল্লা।
তিনি জানান, বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্য ৩ নভেম্বর, শহীদ আহসান উল্লাহ মাস্টারের প্রতি শ্রদ্ধা জানাতে ৭ মে এবং শহীদ ময়েজউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৭ সেপ্টেম্বর, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের এই দিনগুলোতেও রোজা রাখেন আবদুল আলীম মোল্লা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতির পিতা বঙ্গবন্ধুর ও জাতীয় চার নেতার জন্য রোজা রেখে আবদুল আলীম মোল্লার শ্রদ্ধা ও দোয়া কর্মসূচি পালন

আপডেট সময় : ১১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩