ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জানুয়ারিতে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে : বাণিজ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের দেশেও গ্যাস সংকট দেখা দিয়েছে। সে কারণে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। তবে এটি সাময়িক সমস্যা; আগামী জানুয়ারি মাসে পরিস্থিরি উন্নতি হবে বলে আশা করছি।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এক্সপোর আয়োজন করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প-কারখানা ও ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীরা বর্তমানে যেসব সমস্যা মোকাবেলা করছে, তার সমাধানের লক্ষ্যে শিগগিরই একটি সভা করব। সেখানে সব ব্যবসায়ীরা থাকবেন। আমরা চাই-সমস্যাগুলো চিহ্নিত করে তার একটা খসড়া প্রধানমন্ত্রীর কাছে দিতে। সরকার সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করছে। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিরামিক শিল্প বাংলাদেশের সম্ভাবনাময় একটি খাত। দেশে উৎপাদিত হওয়া সিরামিক পণ্য চাহিদার ৮৫ ভাগ পূরণ করছে। ৫০টি দেশে এক বিলিয়ন মার্কিন ডলারের পরিমাণ সিরামিক পণ্য রফতানি হচ্ছে। সিরামিক পণ্যের উৎপাদন ও রফতানি যাতে আরো বাড়ানো যায়, সেলক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে তিনি জানান।

বিসিএমইএ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, দেশে ইতোমধ্যে সিরামিক, টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যারের ৭০টিরও বেশি শিল্প-কারখানা প্রতিষ্ঠিত। স্থানীয় বাজারে বিক্রির পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা। গত ১০ বছরে সিরামিক খাতে উৎপাদন বেড়েছে ২০০ শতাংশ এবং বিনিয়োগ বেড়েছে প্রায় ২০ শতাংশ।

তিনি জানান, বর্তমানে এই খাতে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এবার দিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় সিরামিক এক্সপো হচ্ছে।

এতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) জ্যেষ্ঠ সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিসিএমইএ মহাসচিব ইরফান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

বিসিএমইএ আয়োজিত তিন দিনব্যাপী এশিয়ার অন্যতম এই সিরামিক মেলায় বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১২০ প্রতিষ্ঠান ১৫০টি ব্র্যান্ড নিয়ে অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের জন্য এক্সপো উন্মুক্ত থাকবে।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জানুয়ারিতে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২