ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী

জার্মানিতে বার্ড ফ্লুর প্রকোপে বার্লিনের কাছে ১ লাখ ৩০ হাজার হাঁস-মুরগি নিধনের নির্দেশ

  • আপডেট সময় : ১১:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 81
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জার্মানিতে বার্ড ফ্লুর সংক্রমণ বেড়ে যাওয়ায় বার্লিনের আশপাশের খামারগুলোতে প্রায় ১ লাখ ৩০ হাজার হাঁস ও মুরগি নিধনের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্র্যান্ডেনবার্গের মারকিশ-ওডারল্যান্ড জেলা কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৮০ হাজার হাঁসের একটি খামার এবং প্রায় ৫০ হাজার ব্রয়লার মুরগির খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রাণী কল্যাণ ও জনস্বাস্থ্যের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আক্রান্ত প্রাণীগুলোকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বার্ড ফ্লুর বিস্তার ঠেকাতে জার্মানির বিভিন্ন রাজ্যে নজরদারি অঞ্চল গঠন, পাখিদের খাঁচায় রাখার নির্দেশসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জার্মান কৃষিমন্ত্রী অ্যালয়িস রেইনার শুক্রবার জানান, গত দুই সপ্তাহে সংক্রমণের হার ‘অত্যন্ত দ্রুতগতিতে’ বেড়েছে।

দেশটির প্রাণী রোগ গবেষণা কেন্দ্র ফ্রিডরিখ লোফলার ইনস্টিটিউট(এফএলআই) এই প্রাদুর্ভাবকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বন্য পাখিরাও আক্রান্ত হয়েছে—এমনকি প্রথমবারের মতো সারস পাখিও সংক্রমিত হয়েছে—যার ফলে আরও বিস্তৃতভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ জনগণকে অসুস্থ বা মৃত পাখির সংস্পর্শ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। যদিও তত্ত্বগতভাবে বার্ড ফ্লু মানুষের মধ্যে ছড়াতে পারে, তবে বাস্তবিক ঝুঁকি কম বলে মনে করছে এফএলআই।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জার্মানিতে বার্ড ফ্লুর প্রকোপে বার্লিনের কাছে ১ লাখ ৩০ হাজার হাঁস-মুরগি নিধনের নির্দেশ

আপডেট সময় : ১১:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫