ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা জারি ফরিদপুরে অনলাইন কেক ব্যবসায় স্বাবলম্বী শতাধিক নারী উদ্যোক্তা সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার

জিয়াউর রহমান নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে হত্যা করে : মেয়র খায়রুজ্জামান লিটন

  • আপডেট সময় : ১০:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জিয়াউর রহমান নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে হত্যা করে ও হত্যাকান্ডের বিচার বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিশেহারা বাঙ্গালি জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তির দিশা এনে দেন।
আজ রোববার নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুজ্জামান লিটন আরো বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই লাল-সবুজের পতাকা, বঙ্গবন্ধু মানেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অখন্ড রাখা। দেশের গণতন্ত্রকে হত্যা, খুন-গুমের মূল হোতা ছিলো জিয়াউর রহমান।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রতীক। তিনি সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় এদেশের সকল পর্যায়ের অসহায় মানুষের জন্যে ভাতা চালু করেছেন, পরিধি বাড়িয়েছেন। সম্প্রতি দেশের সকল মানুষের জন্যে সর্বজনীন পেনশন চালু করেছেন। অপরদিকে খালেদা জিয়া আর তারেক জিয়া অপরাধী হিসেবে আজ বিচারের মুখোমুখী। তারেক জিয়াকে ফিরিয়ে এনে আদালতের বিচারের রায় কার্যকর করা হবে। এদেশ উন্নয়ন ও সমৃদ্ধির ধারায় এগিয়ে যাবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিয়াউর রহমান নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে হত্যা করে : মেয়র খায়রুজ্জামান লিটন

আপডেট সময় : ১০:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩